কমলগঞ্জে নাথ কল্যাণ সমিতি বাংলাদেশের সম্মেলন ও কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে নাথ কল্যাণ সমিতি বাংলাদেশের সম্মেলন ও কমিটি গঠন

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

নাথ কল্যাণ সমিতি, বাংলাদেশ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি, বাংলাদেশ এর সিলেট বিভাগীয় আহবায়ক, যোগীরতœ, ভাগবতরতœ শ্রী রামচন্দ্র দেবনাথ।

শিক্ষক আশুতোষ দেবনাথ এর সভাপতিত্বে যোগী পিংকু দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার দেবনাথ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মহেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বেনু দেবনাথ, সহ-সভাপতি সুধীর চন্দ্র দেবনাথ, শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ, জেলা শাখার জেলা সাংগঠনিক সম্পাদক স্বপন দেবনাথ, কুলাউড়া শাখার সভাপতি শিক্ষক নিলোৎপল দেবনাথ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি বিনয় দেবনাথ।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সম্পাদক বিজয় দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক বিজয় দেবনাথ, মৌলভীবাজার সদর শাখার সাধারণ সাম্পাদক বিমল দেবনাথ, হবিগঞ্জ সদর শাখার সাধারন সম্পাদক অরবিন্দু দেবনাথ, শৈলেন্দ্র দেবনাথ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শিক্ষক ক্ষিরোদ দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।

সম্মেলনের ২য় অধিবেশনে সর্বস্মতিক্রমে শিক্ষক ক্ষিরোদ দেবনাথকে সভাপতি, সাংবাদিক পিন্টু দেবনাথকে সাধারণ সম্পাদক ও শিক্ষক নিরোদ রঞ্জন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে নাথ কল্যাণ সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Manual6 Ad Code

সভায় বক্তারা স্বজাতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে জাগ্রত হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!