কুলাউড়া কাজী সমিতির কমিটি গঠন: ফখরুল সভাপতি মখলিছ সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া কাজী সমিতির কমিটি গঠন: ফখরুল সভাপতি মখলিছ সম্পাদক

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

কুলাউড়া উপজেলা কাজী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে সভাপতি এবং কাজী মাওলানা মখলিছুর রহমান সাধরাণ সম্পাদক মনোনিত করা হয়।

Manual2 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলা কাজী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর)  রাতে সমিতির আহবায়ক কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় এক সাধারণ সভা আনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে সভাপতি এবং কাজী মাওলানা মখলিছুর রহমান সাধরাণ সম্পাদক মনোনিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ-সভাপতি কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল, সহ-সধারন সম্পাদক কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, প্রচার সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার, সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা মনসুর আহমদ, অর্থ সম্পাদক কাজী মাওলানা এহছানুল মাহবুব জাকির, অফিস সম্পাদক কাজী মাওলানা মইন উদ্দিন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকালে কুলাউড়া উপজেলা কাজী সমিতির বর্তমান কমিটিকে বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। শিগগিরই ওই আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!