কমলগঞ্জের ১৫০ গারো খাসিয়া পরিবারে বিদ্যুৎ সংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জের ১৫০ গারো খাসিয়া পরিবারে বিদ্যুৎ সংযোগ

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকার গারো ও খাসিয়া ১৫০ পরিবারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার ২৬ ডিসেম্বর রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আলমগীর চৌধুরীর সঞ্চালনায় বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালযের ডিজিএম খাদেমুল ইসলাম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।

Manual2 Ad Code

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথি সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশীরভাগ এলাকা বিদ্যুতায়নের বাহিরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হয়েছে। তারই আওতায় আজ এই পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলো। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!