কমলগঞ্জে ৩য় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ৩য় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ৫ দফা দাবী স্থায়ীভাবে সমাধানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

৫ দফা দাবিগুলো হলো- ১১ গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপনণ অনুযায়ী ম্যানেজিং কমিটিতে সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।

Manual7 Ad Code

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর কবির, সহ-সভাপতি কামিনী সিংহ, সাধারণ সম্পাদক মোঃ জহির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!