মানসিক ভারসাম্যহীন মেয়ের ইটের আঘাতে মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মানসিক ভারসাম্যহীন মেয়ের ইটের আঘাতে মায়ের মৃত্যু

  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual8 Ad Code

সুনামগঞ্জের জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ের ইটের আঘাতে বৃদ্ধ মায়ের মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

সোমবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে মেয়ের হাতে আহত হন তিনি।

নিহত শফিকুন নেছা আক্তাপাড়া গ্রামের ইস্কান্দর আলীর স্ত্রী। মেয়ে হালিমা বেগম (২২) ২ সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সফিকুন নেছার মেয়ে হালিমা বেগম বছরের বেশীর ভাগ সময়ই ভারসাম্যহীন অবস্থায় থাকেন। ৩-৪ বছর আগে হালিমা বেগমকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে আলী নুরের সঙ্গে বিয়ে দেয়া হয়।

Manual1 Ad Code

বিয়ের পর বেশীর ভাগ সময়ই মানসিক ভারসাম্যহীন থাকায় হালিমা বেগম তার বাবার বাড়ি আক্তাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।

সোমবার রাত ১০টায় তার মা সফিকুন নেছা মেয়ে হালিমা বেগমের রাতের বিছানা গুছিয়ে খাবার দিতে যান। এসময় লোহার শিকলে বাঁধা হালিমা বেগম পাশে থাকা ইট দিয়ে তার মা সফিকুন নেছার মাথায় সজোরে আঘাত করেন। এতে সফিকুন নেছার মাথার মগজ থেঁতলে বেরিয়ে আসে।

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন সফিকুন নেছাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সফিকুন নেছার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!