জুড়ীতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

জুড়ীতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেলা জাতীয় পার্টির সদস্য, জাপার ইউ.এস.এ ফ্লোরিডা’র সভাপতি, জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক এম.এ মালিক সাচ্চু’র আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। শুক্রবার (পহেলা জানুয়ারি) বিকাল ৩ টায় জুড়ী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় এমজেড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মাহবুবুল আলম শামীম।

জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুরমান আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, পল্লী চিকিৎসক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আল আমিন তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আনোয়ারুল হক আনু, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন রিয়াজ, অর্থ সম্পাদক সোলেমান আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী কুতুব উদ্দিন, সাগরনাল ইউপি জাপার সাধারণ সম্পাদক বারিক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসুক আহমদ, ফুলতলা ইউপি শাখার সভাপতি মজনু মিয়া, জুড়ী উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা শাহাদৎ হোসাইন, বদরুল ইসলাম, কামরুল হাসান পারভেজ, জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য এম এ আজিজ, উপজেলা উলামা পার্টির আহ্বায়ক মাঃ শফিকুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মতিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালিক (মানিক), হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য আল আমিন আহমদ, পশ্চিম জুড়ী ইউপি জাপার সভাপতি মাসুক আহমদ, সদস্য জাহাঙ্গীর হোসেন, জহির উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য আজমল আলী, আব্দুর রহিম প্রমুখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্য শেষ আয়োজক জেলা জাতীয় পার্টির সদস্য, জাপার ইউ.এস.এ ফ্লোরিডা’র সভাপতি, জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক এম.এ মালিক সাচ্চু ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নেতাকর্মীর উদ্দেশ্য বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতীয় পার্টি কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলতে যা যা প্রয়োজন সকল কার্যক্রম পরিচালনা করা সহ জাপার নেতাকর্মীর সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিথে যে ভাবে জুড়ী উপজেলা জাপা’য় ভোট ব্যাংক ছিলো সেটি আবারও গড়ে তুলবেন।

Manual6 Ad Code

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা পার্টির আহ্বায়ক মাওঃ আজম খান। পরে প্রধান অতিথি কেক কেটে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!