আত্রাইয়ে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

আত্রাইয়ে কম্বল বিতরণ

  • মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত, অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরনের জন্য বে-সরকারি এনজিও সংস্থা আশার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গরম কাপড় (কম্বল) হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের নিকট এই কম্বল হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

শীতার্তদের মাঝে দেশব্যাপী আশার এই কম্বল বিতরন অব্যাহত রয়েছে। আশার আত্রাই অঞ্চলের পক্ষ থেকে অর্ধশতাধিক কম্বল হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রেজাউল কাইয়ুম, নওগাঁ (সদর) জেলা ম্যানেজার মোখলেছুর রহমান, আশা-আত্রাই আঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফজলুল হক, ব্রাঞ্চ ম্যানেজার নাহিদ হোসেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আব্দুস সাত্তার, ওয়াসিম উদ্দিন, সিনিয়র সহকারি ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সাত্তার, সহকারি ব্রাঞ্চ ম্যানেজার আনিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শীতার্তদের মাঝে কম্বল বিতরনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। করোনা ভাইরাসের এই দুর্যোগ চলাকালীন সময়ে এসে হানা দিয়েছে শীত। তাই সমাজের এই সব অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবার জন্য সামর্থবান সকলকে আহ্বান জানান তিনি। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews