বড়লেখায় প্রকৌশলী সাইফুর হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় প্রকৌশলী সাইফুর হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

  • শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামী জয়নাল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান তাকে গ্রেফতার করেন। জয়নাল উদ্দিন (৫৫) উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে। শুক্রবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।

Manual8 Ad Code

এর আগে পুলিশ প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামী বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্ণি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের আব্দুল আহাদের ছেলে। গ্রেফতার আসামী জয়নাল উদ্দিন পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে সর্বপ্রথম ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচারণা চালায়। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে শ্বাসরোধে হত্যা উঠে আসায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, গ্রেফতার জয়নাল উদ্দিন এ মামলার অন্যতম সন্দিগ্ধ আসামী। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে হত্যা ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!