সিলেটের সব হোটেল-মোটেল বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের সব হোটেল-মোটেল বন্ধ

  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, সিলেট ::

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিলেটের সব হোটেল-মোটেল বন্ধ থাকবে। সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সঙ্গে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ড রুমে এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

Manual8 Ad Code

বর্তমান দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলার জন্য মঙ্গলবার বিকালে চেম্বার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বৈঠকে বলা হয়, পর্যটনের এ ভরা মৌসুমে হোটেল মোটেলগুলোতে বিদেশি পর্যটক নেই। এমনকি শূন্যের কোটায় দেশীয় পর্যটকও। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পর্যটনের ভরা মৌসুমেও ফাঁকা প্রকৃতি কন্যা সিলেটের বিভিন্ন এলাকা। ফলে আর্থিক বিপর্যয়ের মুখে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা বলে উল্লেখ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নওসাদ আল মোক্তাদির, সদস্য আবু তাহের মো. শোয়েব, তাহমিন আহমদ, শেখ আব্দুল হারুন, জুনেদ আহমেদ সওকত, মো. মাহমুদ আলম, মো. গোলাম কিবরিয়া ও সুমাত নূরী জুয়েল।

Manual8 Ad Code

এ ব্যাপারে সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রভাবে পর্যটন ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অন্যান্য বছর এই সময়ে সবকটি হোটেলে সাধারণত ৮০ ভাগ বোর্ডার থাকতেন। এবার তা শূন্যের কোটায় নেমে এসেছে। এ পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!