কুড়িগ্রামে উদ্দীপনের উদ্যোগে শীতার্তদের কম্বল প্রদাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুড়িগ্রামে উদ্দীপনের উদ্যোগে শীতার্তদের কম্বল প্রদাণ

  • রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে কনকনে শীতে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে উদ্দীপন এনজিও কাঁঠালবাড়ী শাখা। বিতরণ করা হয়েছে ১ শ ২০ শীতার্ত সদস্যের মধ্যে কম্বল।

Manual2 Ad Code

আর্তমানবতার সেবায় শীতপ্রবণ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার উদ্দীপন কাঁঠালবাড়ী শাখা বিভিন্ন এলাকার ১ শ ২০ শীতার্ত সদস্যের উষ্ণতার পরশ বুলিয়ে দিতে বিতরণ করা হয়েছে কম্বল।

Manual3 Ad Code

রবিবার ১০ জানুয়ারি সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের উদ্দীপন এনজিও (কাঁঠালবাড়ী শাখা) অফিসের সামনে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন এনজিওর কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্দীপনের উদ্যোগে জেলার বিভিন্ন শাখা মোট ১ হাজার ৫০০ অসহায় দরিদ্র শীতার্ত সদস্যের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

কম্বল বিতরন অনুষ্ঠানে কাঁঠালবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল হক, ক্যাশিয়ার মোঃ মকরব আলী, কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ এরশাদুল হক ও পাঁচগাছি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উদ্দীপন এনজিওর কম্বল পেয়ে অনেকে আনন্দিত আবেগাপ্লুত হয়ে পড়েন।

শীতার্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানোয় উদ্দীপন এনজিও কে সাধুবাদ জানায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!