কমলগঞ্জে বামডো’র সভাপতি নূর সম্পাদক খালেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বামডো’র সভাপতি নূর সম্পাদক খালেক

  • সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বামডো)-এর কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২ মেয়াদের) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ নূর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সমাজকল্যাণ পদে হাফেজ শফিকুল রহমান নির্বাচিত হয়েছে।

Manual4 Ad Code

রোববার ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

নির্বাচনে সভাপতি মোঃ নূর উদ্দিন ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল মতিন পেয়েছেন ২৩৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩২২ ভোট আব্দুল খালেক নির্বাচিত পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল হেকিম ভোট পেয়েছেন ১৮৮ ভোট। সমাজকল্যাণ পদে হাফেজ শফিকুল রহমান পেয়েছেন ৩১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফখরুল ইসলাম পেয়েছেন ১৯০ ভোট। সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ। এ সময় নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা। এ সময় বামডো নির্বাচন কমিশনের সদস্য সচিব আইনূর উদ্দিন, সদস্য এস.এম.এ রেজা উদ্দিন রাজু, ফজলুল রহমান উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কার্যনির্বাহী কমিটির ৬ টি পদে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৬৪২ ভোটারের মধ্যে ৫১৭ভোট দেন।

ফল ঘোষণার পর বামডো সদস্যদের উদ্দেশ্যে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নূর উদ্দিন বলেন, সংগঠনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সবার সহযোগিতা চাই।

Manual2 Ad Code

বামডো’র ১১টি পদের মধ্যে ৮ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহ-সভাপতি মো: মজর আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো: উসমান খান, আন্তর্জাতিক ও নারী বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ বীন তাহের, ক্রীড়া সম্পাদক মো: ইসমাইল হোসেন, অফিস সম্পাদক মো: ফেরদৌস আহম্মদ, কোষাধ্যক্ষ মোঃ নূর মোহাম্মদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!