কুড়িগ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুদের উপহার দিলেন এসপি মহিবুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুড়িগ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুদের উপহার দিলেন এসপি মহিবুল ইসলাম

  • মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম  ::
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থীর মাঝে জ্যাকেট বিতরন করা হয়েছে।
সোমবার ১১ জানুয়ারি বিকেলে কুড়িগ্রামের সদ্য বিদায়ী ও পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র উদ্যোগে এসব জ্যাকেট বিতরণ করা হয়।
সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসাইন বলেন, এসপি স্যার ১০০জন শিক্ষার্থীর জন্য জ্যাকেট পাঠিয়েছেন।
সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। জ্যাকেট পেয়ে আনন্দিত আমাদের বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।
তিনি কুড়িগ্রামে থাকা কালীন সময়ে নিজ দায়িত্বের পাশাপাশি হাজারো মানবিক কাজ করে জয় করেছেন কুড়িগ্রামের সাধারণ মানুষের মন। যার অংশ হিসেবে কুড়িগ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিকিৎসা প্রশিক্ষণ ও থেরাপি ভিত্তিক সমন্বিত স্কুল সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম  বিদ্যালয়ের পাশে বাড়িয়ে দিয়েছিলেন মানবতার হাত।কুড়িগ্রামে থাকাকালীন সময়ে অসংখ্য সাহায্য সহযোগিতা করে হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বিশেষ শিশুদের।
পাবনার নবাগত মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কুড়িগ্রামে থাকাকালীন নিজস্ব উদ্যোগে সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম  বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, খাবার ও ঈদ উপহারসহ নানারকম সহযোগীতা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় পাবনায় থেকেও তাদেরকে জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!