সিলেটে এসে মঞ্চে উঠতে পারেননি মামুনুল হক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে এসে মঞ্চে উঠতে পারেননি মামুনুল হক

  • বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual2 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে একটি ওয়াজ মাহফিলে এসে মঞ্চে উঠতে পারেননি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হক।

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ছিল তার।

প্রশাসনের বাধার মুখে মঞ্চে না উঠেই তাকে চলে যেতে হয়। শেষপর্যন্ত মামুনুল হককে ছাড়াই মাহফিল শেষ হয়।

এ সময় মাহফিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, উপজেলার ভাদেশ্বরের শেখপুরে শাহী ঈদগাহে শেখপুর তরুণ সংঘ ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হক। মাহফিলে যথাসময়ে প্রধান বক্তা উপস্থিত হলেও পুলিশ তাকে মঞ্চে উঠতে দেয়নি।

প্রশাসনের কোনো অনুমতি না থাকায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার জন্য হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বক্তৃতা রাখতে দেওয়া হয়নি। মঞ্চে উঠার আগেই ইসলামী এই বক্তাকে মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন।

Manual7 Ad Code

জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এ আশঙ্কায় তাকে ওয়াজ মাহফিলে বয়ান দিতে দেওয়া হয়নি। প্রশাসনের অনুমতিও ছিল না এ ওয়াজ মাহফিলের। আয়োজক কমিটি অনুমতি নেয়নি।

গত বছরের ২১ ডিসেম্বর বিয়ানীবাজারের জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদ্রাসার মজলিসে অতিথি করা হয়েছিল মামুনুল হককে।

এছাড়া ২৬ ডিসেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনেও তিনি ছিলেন প্রধান অতিথি। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি এবং একটি মহলের বাধার মুখে তিনি ওই দুই মাহফিলেও বক্তব্য রাখতে পারেননি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!