ওসমানীনগরে  উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

ওসমানীনগরে  উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

  • বুধবার, ২৪ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, ওসমানীনগর ::

 সিলেটের ওসমানীনগরে সরকারি টিআর প্রকল্পের বিল থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ প্রদান করেছে প্রকল্প কমিটির এক সদস্য।

২৩ জুন মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নিকট এই লিখিত অভিযোগ প্রদান করেন উপজেলার উছমানপুর ইউপির কিত্তে কমরপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে আব্দুল মতিন। জেলা প্রশাসকের অফিসের লিখিত অভযোগের স্মারক নং-২৩(২৩-০৬-২০২০)। অভিযোগের বিষয়টি মৌখিক ভাবে উপজেলা তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারকে অবহিত করে গত মঙ্গলবারই ডাক যোগে দু’জনকে আরো দুটি অভিযোগপত্র প্রেরণ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর টিআর সাধারণ ২য় পর্যায়ের বরাদ্দকৃত থেকে উপজেলার উছমানপুর ইউপির কমরপুর পাকা সড়কের মুখ হতে কিত্তে কমরপুর জামে মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত ও উন্নয়ন প্রকল্প(নং-২৭) জন্য ৪৪,৫০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

Manual1 Ad Code

প্রকল্প কমিটি ও স্থানীয় জনসাধারণের সহযোগীতায় প্রকল্পের কাজ শতভাগ শেষ করা হলে গত ১৫ জুন উপজেলা পিআইও অফিস থেকে প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্যকে ৪৪,৫০০ টাকার বিল প্রদান করেন। প্রকল্প সভাপতি ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ টাকা তোলার পর পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা সভাপতির নিকট থেকে ৫ হাজার টাকা রেখে দেন বিভিন্ন অজুহাত দেখিয়ে। সে টাকার কোনো রসিদ প্রদান করেননি উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা।

Manual3 Ad Code

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা বলেন, অনেক দিন থেকে ওসমানীনগরে আছি আমার বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ নেই। আমার বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র করা হচ্ছে। ৫হাজার টাকা আদায় করার বিষয় তিনি বলেন, টাকাটা আমার নিকট আছে এটা ভ্যাট টেক্সের জন্য রাখা ছিল তার পরও আমি অভিযোগকারী আব্দুল মতিন ও প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফারুককে বলেছি টাকা গুলো আপনারা নিয়ে গিয়ে নিজেরা ভ্যাট টেক্স দেন।

প্রকল্পের সদস্য অভিযোগকারী আব্দুল মতিন বলেন, প্রকল্পের টাকার চেয়ে বেশী টাকা দেয়ে আমার এলাকার পক্ষ থেকে সবার সহযোগীতায় সড়কের শতভাগ কাজ করেছি কিন্তু পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী আমগীর রেজা আমাদের প্রকল্পের ৫ হাজার টাকা রেখে দিয়েছেন। এ টাকার কোনো রসিদও তিনি প্রদান করেননি। এ কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি এবং উপজেলা চেয়ারম্যান, ইউএনও তার দুজনকে ডাকযোগে রেজিষ্ট্রি করে অভিযোগটি প্রেরণ করেছি।

Manual2 Ad Code

প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য ফারুক মিয়া উপ-সহকারী আলমগীর রেজা কর্তৃক ৫ হাজার টাকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, টাকা গুলো আলমগীর রেজা ভ্যাট টেক্সের জন্য রেখেছেন। এ রকম আমরা বিভিন্ন প্রকল্পের জন্য অফিসে ভ্যাট টেক্সের জন্য সবসময় টাকা দেই। আলমগীর রেজা ৫ হাজার টাকার কোনো রসিদ দিয়েছেন কিনা জানতে চাইলে ফারুক মিয়া বলেন এ টাকার কোনো রসিদ দেননি তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, বিষয়টি আমি জানি না এ ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, বিষয়টি আমি মৌখিক ভাবে জেনেছি। পিআইও অফিসের সরাসরি আমার অধিনে নয় তারা সিলেট ডিআরআর এর অধিনে তার পরও বিষয়টি আমি দেখছি।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, প্রতিদিন আমার অফিসে দুই থেকে আড়াই শ’ বিভিন্ন রকমের চিঠি ও অভিযোগ আসে এ বিষয়টি এখনো আমার নজেনে আসেনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!