বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন

  • রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাপা নেতা সুনাম উদ্দিনকে আহ্বায়ক, আহমেদ রিয়াজ উদ্দিন, সোলেমান আহমদ, আলী আজাদ ও জাহিদ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বাবরুল হোসেন রিয়াজকে সদস্য সচিব করে গঠিত আহ্বায়ক কমিটিকে গত ১২ জানুয়ারি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাপা নেতা বাবরুল হোসেন রিয়াজ।

Manual7 Ad Code

উপজেলা জাতীয় পার্টির দলীয় সূত্র জানায়, এছাড়া অ্যাডভোকেট আফজাল হোসেনকে প্রথম, অনুকূল দেবকে দ্বিতীয়, আমিনুল ইসলাম সিপারকে তৃতীয়, নূর উদ্দিনকে চতুর্থ ও আব্দুস সালামকে পঞ্চম সদস্য করে আহ্বায়ক কমিটিতে ৪৫ জনকে সদস্য করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বড়লেখা উপজেলা আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!