আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রণি (২০)। গত সোমবার বেলা ১১ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার বেলা ১১ টার দিকে রণি কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে প্লাটফরমের দিকে আসছিল। এ সময় রাজশাহী অভিমুখী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের চালক বারংবার বাঁশি বাজালেও সে তা অনুভব করতে না পারায় রেললাইন দিয়ে হাঁটতে থাকে। এক পর্যায় ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে রণি মারা যায়। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews