কমলগঞ্জে রাস্তা দখল করে দোকানপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে রাস্তা দখল করে দোকানপাট

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকান ও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সাজিয়ে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে দেখা যায় একটা প্রতিযোগীতার মতো বাজারের দুপাশে দেখা যায়,দখলদারিত্বের কারণে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা কলেজ পড়–য়া ছাত্র, ছাত্রী, নারী কর্মজীবী, গৃহিণীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া এসব ব্যবসায়ীদের কারনে অতিষ্ঠ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

বাজার করতে আশা কয়েকজন অভিযোগকারী বলেন, ‘পৌর এলাকার সবচেয়ে বড় বাজার হলো ভানুগাছবাজার। তবে এ বাজারের বাসিন্দা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কেনাকাটার জন্য প্রতিদিন অনেক নারী-পুরুষ,স্কুল পড়–য়া ছাত্র,ছাত্রীরা আসেন। এদিকে আবার দেখা যায়,সবজি ও মাছের বাজারে চলাচলের রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ফলে ময়লা-আবর্জনায় চরম দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ফলে করোনাকালীন সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া, এনজিও চাকরি করা নারী কর্মীদেরও গাঁ ঘেষাঘেষি করে চলাচল করতে হচ্ছে।’

Manual1 Ad Code

অভিযোগের বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী জানান, বাজার ইজারাদারকে নিয়মিত টাকা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভানুগাছ বাজারের ইজারাদার বলেন,‘রাস্তায় ব্যবসাপ্রতিষ্ঠান যাতে না বসে সেজন্য আমরা তাদের বলেছি।কিন্তু তারা কিছুতেই নিয়মের ভেতরে কাছ কাজ করছেন না। তারপরও বিষয়টি নিয়ে আমরা কথা বলব।’

Manual8 Ad Code

ভানুগাছ বাজার পৌর বণিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সফি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরাও শিগগিরই একটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সরেজমিন গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!