কমলগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারের ৮৫টি ঘরের ভার্চ্যুয়াল উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারের ৮৫টি ঘরের ভার্চ্যুয়াল উদ্বোধন

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দেশব্যাপী গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর পরই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপকারভোগী ৮৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নবনির্মিত গৃহের ও জমির মালিকানা হস্তান্তর করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে নবনির্মিত গৃহের ও জমির মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মল্লিকা দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলাম ইকবাল, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, কমলগঞ্জের রহিমপুর, পতনউষার, মুন্সীবাজার, আলীনগর ও ইসলামপুর ইউনিয়নে ভূমি ও গৃহহীন ৮৫টি পরিবারের জন্য ৮৫টি ঘর নির্মিত হয়েছে। ইতোমধ্যে ৬০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলো নির্মানাধীন রয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলো নির্ধারিত ভূমি ও গৃহীনদের কাছে হস্তান্তর করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!