বড়লেখায় সীমান্ত এলাকা থেকে ৩০টি ভারতীয় মহিষ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় সীমান্ত এলাকা থেকে ৩০টি ভারতীয় মহিষ আটক

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual6 Ad Code

আব্দুর রব, বড়লেখা :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ২০ লক্ষাধিক টাকার ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে ৫২ বিজিবি। উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। এসময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। বিকেলে বিজিবি জুড়ী কাস্টমস অফিসে মহিষগুলো জমা দিয়েছে।

জানা গেছে, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কয়েকটি থানার সাথে বড়লেখা উপজেলার অন্তত ৩০ কি. মিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের বোবারথল, বিওসিটিলা, পেকুছড়াসহ কয়েকটি স্পটকে ট্রানজিট রোড হিসেবে প্রভাবশালী চোরাকারবারী সিন্ডিকেট ভারতীয় গরু-মহিষ, মদ, মোটরসাইকেল, সিগারেট, নাসির উদ্দিন বিড়িসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করছে। গত বছরের ২১ সেপ্টেম্বর একটি জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘বড়লেখা সীমান্ত : মহিষ চোরাকারবারীরা ফের সক্রিয়’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে বিজিবি তৎপর হওয়ায় দীর্ঘদিন ভারতীয় মহিষ পাচার বন্ধ থাকে। পরবর্তীতে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা করোনা সংক্রমণের আশংকার মধ্যেও মহিষ পাচার শুরু করে। মধ্যে কিছু দিন বন্ধ থাকলেও গত প্রায় ১ মাস ধরে চোরাকারবারীরা আবার বেপরোয়া হয়ে উঠে। ভারতীয় ও বড়লেখার পাচারকারী সিন্ডিকেট প্রতিদিন ৫০ থেকে ২০০টি পর্যন্ত ভারতীয় মহিষ বড়লেখার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনতে থাকে। বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন তথ্যে জানতে পারেন বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান দেশে ঢুকেছে।

Manual3 Ad Code

এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কি. মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন। শতাধিক ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি তাদেরকে ধাওয়া করে ৩০ টি মহিষ আটক করেছে।

Manual1 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঝোপঝাড়ের মধ্যে মহিষ পেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক ভারতীয় অবৈধ মহিষগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছে বিজিবি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!