সিলেটস্থ মৌলভীবাজার সমিতি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটস্থ মৌলভীবাজার সমিতি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual4 Ad Code

সিলেটস্থ মৌলভীবাজার সমিতির অর্থায়নে শনিবার দুপুরে সদর উপজেলার গোরারাই এলাকার দুইশ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গোর্রাাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় স্থানীয় ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

মৌলভীবাজার সমিতির সভাপতি ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে ও গোরারাই ওয়েলফেয়ারে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন চৌধুরী, সমিতির উপদেষ্টা হাজী এম এ মতিন, অ্যাডভোকেট চৌধূরী আতাউর রহমান আজাদ, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন, সাংবাদিক নূরুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, শাহ গুলজার আহমেদ, ওয়াহিদুল হক সুয়েল প্রমুখ।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতির সহ সভাপতি মোঃ রুস্তুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস, শামীমা ফেরদৌস, যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আহমদ, মেম্বার ইলিয়াছ মিয়া, সাবেক মেম্বার খালিছ মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক, মৌলভীবাজার সমিতির সভাপতি ড. সৈয়দ আশরাফুর রহমানসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!