সিলেটে অজ্ঞাত লাশ উদ্ধার : আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটে অজ্ঞাত লাশ উদ্ধার : আটক ৪

  • সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual1 Ad Code

সিলেটে আবাসিক হোটেলের পেছন থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

০১ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লালাবাজার মোহাম্মদীয়া আবাসিক হোটেলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা দুপুর ১২টার দিকে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

Manual4 Ad Code

এ ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন- হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)।

কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গলিতে ফেলে গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, পুলিশ লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ হোটেলের পেছনে ফেলে যায়। নিহত ব্যক্তির বাম কানের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক পিবিআই টিমকে দিয়ে লাশের ফিঙ্গার নেওয়াসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। হত্যাকারীদের খোঁজে বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় হোটেলের চারজনকে আটক করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!