কুড়িগ্রামে পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রামে পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন আটক

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম :::

কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীতে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৩৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নাগেশ্বরী বামনডাঙ্গার মোহাম্মদ নুর ইসলাম (৩৫) কে ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে বলে জানা গেছে । মোটরসাইকেলের সিট কভারে অভিনব কায়দায় গাঁজা বেঁধে নিয়ে যাওয়ার পথে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে পুলিশ চেক পোস্টে তল্লাশিতে নুর ইসলামকে আটক করা হয় ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীরা তাদের কৌশল পরিবর্তন করছে। এস পি স্যারের নির্দেশনায় জেলা পুলিশ কুড়িগ্রামও মাদক নির্মুলে এক ধাপ এগিয়ে প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে মাদক বিরোধী অভিযান সফল করছে ।

তিনি আটক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।

Manual8 Ad Code

অপরিকে নাগেশ্বরীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে দুইটি পন্যবাহী পরিবহন ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা- সহ ট্রাকের চালককে আটক করা হয়।

২৪ জুন বুধবার সন্তোষপুর উত্তর ব্যাপারী হাটের কদমতলা নামক চারমাথায় রাত ১১ টার দিকে ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম প্রধান সড়কে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা দুইটি ট্রাকে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বস্তার পোটলায় বিশেষভাবে রক্ষিত ছিল।

পুলিশের তল্লাশির সময় ট্রাকের চালককে আটক করা হয়। আটক চালক কুষ্টিয়া ভেড়ামারা পশ্চিম বাইচর দশমাইল গ্রামের রওশন শেখের পুত্র রুবেল শেখ বলে জানা যায়।

Manual3 Ad Code

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা স্মীকার করেছেন। আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। পন্যবাহী ট্রাকে মাদক পরিবহন করায় ট্রাক দুইটি আটক করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!