কুড়িগ্রামে হত‌্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে হত‌্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

মোঃবু্লবুল ইসলাম,কু‌ড়িগ্রাম সদর :: দাওয়াত খাওয়ানোর কথা ব‌লে ডে‌কে নি‌য়ে ছা‌নোয়ার হো‌সেন লিচু (২৩) না‌মে এক টেক‌নি‌শিয়ান‌কে হত‌্যার দা‌য়ে দুলাল হো‌সেন না‌মে (৩২) এক যুবক‌কে যাবজ্জীবন কারাদ‌ণ্ডের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

Manual8 Ad Code

মঙ্গলবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসা‌মির উপ‌স্থি‌তি‌তে এ আ‌দেশ দেন। পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দণ্ডপ্রাপ্ত দুলাল হো‌সেন জেলার রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের কোমরভাঙ্গী (পা‌খিউড়া) গ্রা‌মের ফরজ আলীর ছে‌লে। নিহত ছা‌নোয়ার হো‌সেন লিচু একই গ্রা‌মের দে‌লোয়ার হোসেনের ছেলে।

Manual5 Ad Code

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত ছা‌নোয়ার রৌমারী উপ‌জেলার সা‌য়েদাবাদ বাজা‌রে মোবাইল সা‌র্ভিসিং ও ক‌ম্পিউটার ক‌ম্পো‌জের ব‌্যবসা কর‌তেন। দুলাল হো‌সে‌নের ভাই সাইফুল ইসলামও ওই বাজা‌রে একই ব‌্যবসা কর‌তেন। ছা‌নোয়ার নিহত হওয়ার ৩-৪ মাস আগে সাইফুল ইসলা‌মের ওপর রা‌তের অন্ধকা‌রে হামলার ঘটনা ঘটে। এ জন্য সাইফু‌লের প‌রিবার ছা‌নোয়ার‌কে স‌ন্দেহ ক‌রে। এরই জের ধ‌রে ২০১০ সা‌লের ২১ ফেব্রুয়া‌রি রা‌তে দাওয়াত খাওয়া‌নোর কথা ব‌লে দুলাল হো‌সেন ছা‌নোয়ার‌কে নি‌য়ে পাশের রাজীবপুর উপ‌জেলার বদরপুর গ্রা‌মের এক‌টি মা‌ঠে নি‌য়ে ছুরিকাঘাত ক‌রে এবং তার দুই হা‌তের ক‌বজি ভেঙে দেয়। ছা‌নোয়া‌রের চিৎকা‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে এসে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে রাজীবপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়। প‌রে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

Manual2 Ad Code

এ ঘটনায় প‌রের দিন নিহ‌তের বাবা দো‌লোয়ার হো‌সেন বাদী হ‌য়ে রাজীবপুর থানায় দুলাল হো‌সেন, তার ভাই সাইফুল ও বাবা ফরজ আলীসহ অজ্ঞাত ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। দীর্ঘ প্রায় ১১ বছর মামলার বিচারকাজ শে‌ষে মঙ্গলবার আসা‌মি‌দের উপ‌স্থি‌তি‌তে আদালত অভিযুক্ত দুলাল হো‌সেন‌কে দোষী সাব‌্যস্ত ক‌রে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ক‌রেন। মামলার অপর আসা‌মি‌দের অপরাধ প্রমা‌ণিত না হওয়ায় আদালত তা‌দের বেকুসুল খালাস দেন।

Manual5 Ad Code

মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন এবং আসা‌মিপ‌ক্ষে আইনজীবী ছি‌লেন এনামুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!