মেয়েরা লেখাপড়ায় অনেক দূর এগিয়েছে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

মেয়েরা লেখাপড়ায় অনেক দূর এগিয়েছে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের মেয়েরাও লেখাপড়ায় অনেক দূর এগিয়ে গেছে। সরকারও মেয়েদেরকে সুপ্রীম কোর্টের এফিলিয়েট ডিভিশনের বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ বিভিন্ন উচ্চ পদে চাকুরীর ব্যবস্থা করেছে।

Manual3 Ad Code

তিনি শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবপ্রতিষ্টিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

এলাকাবাসীর উদ্যোগে সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামে ১০১ শতাংশ ভুমির ওপর নতুন এ বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয় দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম ও কুয়েত প্রবাসী এনামুল হকের অর্থায়নে স্কুলের ৩ তলা বিশিষ্ট পৃথক দু’টি একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

নব প্রতিষ্ঠিত স্কুলের ভুমিদাতা আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান, স্কুলের দাতা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, স্কুলের ভুমি দাতা সফরুল ইসলাম, আওয়ামী লীগে নেতা আব্দুস শুকুর বকুল, ইমরুল ইসলাম লাল, সাজেদুল মজিদ নিকু, আব্দুল বাছিত প্রমুখ ।

Manual4 Ad Code

এদিকে সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি উপজেলার দক্ষিণভাগ দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি ছমির আলীর কবর জিয়ারত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!