কুলাউড়ায় সংরক্ষিত বনে খাসিয়াদের তান্ডব : ৩ বনকর্মীসহ আহত ৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

কুলাউড়ায় সংরক্ষিত বনে খাসিয়াদের তান্ডব : ৩ বনকর্মীসহ আহত ৬

  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের গহীন অরণ্য নুনছড়া ও রুশনাবাদ মৌজা এলাকায় ২০ ফেব্রুয়ারি শনিবার ভোর ৬টায় বনবিভাগের লোকজনের উপর খাসিয়ারা সশস্ত্র হামলা চালিয়েছে। এতে ৩ বনকর্মীসহ ৬ জন আহত হয়েছে। এঘটনায় বনবিভাগ ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। ইতিপূর্বে ২ বার খাসিয়ারা একই স্থানে বনবিভাগের উপর হামলা চালায়।


বনবিভাগ ও স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে নুনছড়া ও রুশনাবাদ মৌজা এলাকায় বনবিভাগ ১০ হেক্টর সামাজিক বনায়নের লক্ষ্যে ২০২০ সালের জুন মাস থেকে পরিকল্পনা করছে। সে লক্ষ্যে একটি নার্সারীর কাজ গত অক্টোবর মাসে শুরু করে। কিন্তু খাসিয়ারা বনভিাগের সেই কার্যক্রম বিনষ্টের লক্ষ্যে এবং উক্ত জমি জবর দখলের লক্ষ্যে নানা ধ্বংসাত্মক পরিকল্পনা শুরু করে। ২৮ অক্টোবর নার্সারীর কাজে প্রথম বাঁধা দেয়। বিষয়টি খাসিয়াদের বাঁধার মূখে বনবিভাগ ব্যর্থ হয়ে ফিরে আসে এবং কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি (নং ১১৯২ তাং ২৮/১০/২০) করেন। এরপর গত ২৩ নভেম্বর ২য় দফা বনবিভাগের কাজে বাঁধা ও হামলা চালায়। এব্যাপারে বনবিভাগ কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৬ তাং ২৩/১১/২০) দায়ের করেন।

সিলেট ওসমানী হাসপাতালে আহত ইছাক মিয়া

Manual5 Ad Code

বনবিভাগ নার্সারীতে ইতোমধ্যে চারা উৎপাদন কাজ শেষ করেছে। উৎপাদিত চারা পলিব্যাগে তোলার কাজ শুরু করে। শনিবার ভোর ৬টায় বনকর্মীরা নার্সারীতে কাজ করার মুহুর্তে নুনছড়া পানপুঞ্জির মন্ত্রী ববরিন খাসিয়া ও সিলভেস্টার তালের নেতৃত্বে অতর্কিতে সশস্ত্র হামলা চালায়।

কুলাউড়া রেঞ্জার রেজাউল হক জানান, খাসিয়ারা তীরধনুক, বন্দুক, গুলতি (স্থানীয় ভাষায় গুলইল) ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলায় বনপ্রহরী আব্দুল হালিম, বনমালী জিয়াউর রহমান, প্রহরী প্রতাপ চন্দ্র দেব, উপকারভোগী ও শ্রমিক ইছাক আলী, এলাইচ মিয়া ও ফজলু মিয়া আহত হন। আহতদের মধ্যে ইছাক আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code

রেঞ্জার আরও জানান, বনকর্মী ও উপকার ভোগীরা আহত হওয়া ছাড়াও খাসিয়াদের হামলায় চারাসহ ১০ হাজার পলি ব্যাগ ও নার্সারী জন্য নির্মিত শেডঘর ভাঙচোর করেছে। এতে বনবিভাগের ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এঘটনায় নলডরী বিট কর্মকর্তা জহিরুল ইসলাম বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

বেলা ৪টায় বনবিভাগের লোকজন প্রেসক্লাব কুলাউড়ায় এই ঘটনার বিস্তারিত ঘটনার বর্নণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুলাউড়া রেঞ্জার রেজাউল হক। তিনি তার বক্তব্যে বলেন, খাসিয়ারা একতরফাভাবে বনবিভাগের লোকজনের উপর হামলা করেছে। বার বার হামলার ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় তারা বেপরোয়্ াহয়ে উঠেছে। তাদের কারণে সরকারি কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে। হামলার পরও ঘটনাস্থলে বনবিভাগের লোকজন রয়েছে। ফলে তাদের উপরও ফের হামলার আশঙ্কা রয়েছে। বনবিভাগের লোকজন রয়েছেন নিরাপত্তাহীনতায়। এভাবে সরকারি দায়িত্ব পালন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান।

নুনছড়া পানপুঞ্জির মন্ত্রী ববরিন খাসিয়ার সাথে মোবাইল (নং ০১৭১৬১১২১৫২) ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বনবিভাগ একটি মামরা দায়ের করেছে। তবে খাসিয়ারা তাকে মোবাইল ফোনে জানিয়েছেন, এই ঘটনায় তাদেরও ৬-৭ জন আহত হয়েছে। তারা চিকিৎসা নিয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, বনবিভাগের লোকজনের উপর হামলার ঘটনা জেনে আহতদের দেখতে কুলাউড়া হাসপাতালে গিয়েছি। বনবিভাগকে বলেছি থানায় মামলা করার জন্য। বিষয়টি নিয়ে আগে থেকেই ঝামেলা চলছে। রোববার ২১ ফেব্রুয়ারি খাসিয়া ও বনবিভাগকে নিয়ে বৈঠকে বসার কথা ছিলো। কিন্তু এর আগেই খাসিয়াদের হামলা দূ:খজনক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!