কমলগঞ্জে মদসহ এক মহিলা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মদসহ এক মহিলা আটক

  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগান থেকে ১০৩ লিটার চোলাই মদ ও ২০ লিটার ওয়াশ (তৈরীর উপকরণ)সহ এক নারীকে পুলিশ আটক করেছে। আটক নারী কানিহাটি চা বাগানের অফিস লাইনের মৃত আনন্দ মৃধার স্ত্রী স্বরসতি মৃধা (৪০)। শনিবার বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো, মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই মো. শাহ আলম, এ এস আই এনামুল হকসহ পুলিশের একটি দল কানিহাটি চা বাগানে নারীর বসত ঘর থেকে তাকে আটক করে।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, কানিহাটি চা বাগানে একটি চক্র নিয়মিত দেশী চোলাই মদ তৈরী করে বিক্রি করছে। এ অভিযোগে শনিবার আকস্মিক কানিহাটি অফিস লাইন এলাকায় স্বরসতি মৃধার বসতঘরে অভিযান চালিয়ে ১০৩ লিটার ঘরে তৈরী চোলাই সহ তৈরীর উপকরণ ২০ লিটার ওয়াশ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জব্দ করে স্বরসতি মৃধাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো, মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!