মাতৃভাষা দিবসে কমলগঞ্জে মণিপুরীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মাতৃভাষা দিবসে কমলগঞ্জে মণিপুরীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমীতে কবিতা আবৃতি, নৃত্য, সংগীতানুষ্ঠান এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মনিপুরীদের দু’টি পৃথক স্থানে ভাষা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১২টায় মাধবপুর শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহা ও বিধান সিনহার সঞ্চালনায় শিশুদের ভাষা দিবস ও কবিতা আবৃত্তি পরিবেশন হয়। এ পর্বে মণিপুরি সম্প্রদায়ের বাহিরের শিশুরা অংশ নেয়।

এরপর শিশুদের অংশগ্রহনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার পরিচালনায় একাডেমীর সংগীত শিক্ষার্থীদের অংশগ্রহনে অমর একুশের দলীয় কালজয়ী গান ও বাংলা ও মণিপুরি ভাষায় সালাম সালম গানটি পরিবেশন করা হয়। একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীস সিনহার কোরিওগ্রাফিতে একুশের গীতি নাট্য পরিবেশন করা হয়। এর পর শিশু শিল্পীদের অংশ গ্রহনে নৃত্য পরিবশন হয়। সব শেষে কাবতা আবৃতিতে ও হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Manual3 Ad Code

মণিপুরী ললিত কলা একাডমেীর অমর একুশ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খান, নৃত্য প্রশিক্ষক অনিল সিংহ প্রমুখ।

Manual7 Ad Code

অপরদিকে বেলা ১২টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অমর একুশ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মৈতৈ মণিপুরিদের আলোচনা সভা অনুস্ঠিত হয়। একই সাথে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এথনিক কমিউিনিটি ডেভেলপম্যান্ট অর্গানাইজেশনের চেয়ারপার্সন ইন্দ্রজীত সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত সিংহ, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি ধীরেন্দ্র সিংহ, কুঞ্জ রানী সিনহা প্রমুখ। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন এথনিক কমিউিনিটি ডেভেলপম্যাািন্টি অর্গানাইজেশনের পরিচালক লক্ষী কান্ত সিংহ।

আলোচনাকালে মণিপুরী নেতৃবৃন্দরা দেশের সকল ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান। সিলেট অঞ্চলের নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে রক্ষার জন্য এ অঞ্চলে একটি নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠী যাদুঘর স্থাপনের দাবি জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!