বড়লেখায় গাঁজাসহ ইউপি মেম্বার পদপ্রার্থী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় গাঁজাসহ ইউপি মেম্বার পদপ্রার্থী গ্রেফতার

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখা থানা পুলিশ সোমবার রাতে আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সোনাহর আলীকে (৪৫) গাঁজাসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে সোনাহর আলী চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলা বিচারাধীন। সে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম দক্ষিনভাগ গ্রামের মৃত অজই আলীর ছেলে।

Manual8 Ad Code

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোনাহর আলী চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। নিজ বাড়িতে মুদি দোকান খুলে এর আড়ালে সে গাঁজা বিক্রি করছে। একাধিকবার ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ মাদকসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কিন্ত জেল থেকে বেরিয়ে পুনরায় সে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে। সোমবার রাতে গোপন সংবাদে এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ সোনাহর আলীর মুদি দোকানে অভিযান চালায়। এসময় ২১০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকায় ব্যানার, ফেস্টুন লাগিয়ে রেখেছেন। চালাচ্ছেন ব্যাপক প্রচারণা।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গাঁজাসহ গ্রেফতার আসামী সোনাহর আলীর বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে মাদক ব্যবসা করছে। সোমবার রাতে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!