কমলগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমীন তদারকি অভিযানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ জরিমানা প্রদান করেন।

Manual2 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিনের নেতৃত্বে পুলিশি সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যের মেয়াদ উত্তীর্ণ, নোংরা পরিবেশ ও খোলা অবস্থায় খাদ্য সামগ্রী রাখার কারণে ২টি রেস্তোরাঁ, একটি বেকারী ও একটি কৃষি পণের দোকানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

Manual8 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন বলেন, অভিযানে মৃদুল রেস্তারাঁর ৪ হাজার টাকা, ভাই ভাই হোটেলের ২ হাজার টাকা, কাজী বেকারীর ৩০ হাজার টাকা ও কৃষি ভান্ডারের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!