হাকালুকি হাওরে এবার অন্য বছরের তুলনায় পাখি সমাগম কম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

হাকালুকি হাওরে এবার অন্য বছরের তুলনায় পাখি সমাগম কম

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে এবার দেখা মিলেছে ৪৬ প্রজাতির পাখি। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী জলচর পাখি শুমারি শেষে এ তথ্য জানান দেশের খ্যাতিমান পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক। দেশের সর্ববৃহৎ পাখির সমাগমস্থ হিসেবে পরিচিত হাকালুকি হাওরে অন্যান্য বছরের তুলনায় কম বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

Manual6 Ad Code

তিনি জানান, দু’দিন ব্যাপী অনুষ্ঠিত জলচর পাখি শুমারিতে ৪৬ প্রজাতির পাখি গনণা করা হয় ২৪ হাজার ৫৫১ । সবচেয়ে বেশি ৮ হাজার ৩৮৯টি পাখি দেখা গেছে হাওরখাল বিলে। ১৪ প্রজাতির ৬ হাজার ৪৭২ টি হাঁস দেখা গেছে। সবচেয়ে বেশি ছিলো পিয়ং হাঁস ২০১২টি। শামুকখোল ৭ হাজার ৯১৬টি।

Manual3 Ad Code

আইইউসিএন, পিও জেএফ ও বিবিসি’র যৌথ উদ্যোগে হাকালুকি হাওরের ছোটবড় ২৩৯টি বিলের মধ্যে ৪৩টি বিলে পাখি শুমারি পরিচালিত হয়।

ইনাম আল হক জানান, হাকালুকি হাওরে এবার অন্যান্য বছরের তুলনায় অতিথি পাখির সংখ্যা কম। বিপন্ন প্রজাতির কোন পাখি এবার পাওয়া যায়নি। তাছাড়া বিষটোপে পাখি নিধনের লক্ষণ চোখে পড়েনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!