আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও-ওসির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও-ওসির মতবিনিময়

  • শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ কর্মরত আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে যোগদান পরবর্তী এক মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময়ে ইউএনও-ওসি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও আইন-শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

Manual7 Ad Code

এসময় ইউএনও ইকতেখারুল ইসলাম দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডস্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং প্রশাসনের সবধরনের সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হব। দায়িত্ব পালনকালে সরকারের নির্বাহী আদেশ মেনে আইন অনুযায়ী সব ধরনের কাজ করব, এর কোন ব্যাতিক্রম হবে না। তবে আইনের পরিপন্থী কোন কাজ আমার দ্বারা হবে না। বিশেষ করে যেকোন অনিয়ম সম্পর্কে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানান এবং যেকোন প্রয়োজনে সাংবাদিকদের সহযোগিতার জন্য অনুরোধ জানান তিনি।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, আত্রাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিংসহ সকল প্রকারের বেআইনী কাজ নির্মূলে ওসি পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার সরকার, সাবেদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, আল-আমিন মিলন, ফিরোজ হোসেন, এমরান মাহমুদ প্রত্যয়, আবু হেনা মোস্তফা কামাল, আব্দুর রহমান রিজভি, খালেক হাসান, আবু রেজা প্রমূখ। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!