কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জোহরা আলাউদ্দিন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জোহরা আলাউদ্দিন এমপি

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :;

কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন। (২৭ফেব্রুয়ারি) শনিবার বিকেলে রাউৎগাঁ ইউনিয়নের রাউৎগ্রাম গ্রামের রাস্তা ইট সোলিং, লালপুর গ্রামের রাস্তা ইটসোলিং, কবিরাজী গ্রাম হইতে কবরস্থান পর্যন্ত রাস্তা ইটসোলিং ও মাটি ভরাট এবং কবিরাজী কবরস্থানের ফ্রাস প্রবাসী মাজেদুল ইসলাম ফখরুলের অর্থায়নে নির্মিত গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর সাংসদ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।

Manual2 Ad Code

এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন কুলাউড়া উপজেলায়ও উন্নয়ন, বিদ্যুতায়ন, নানাবিধ নাগরিক সমস্যা নিরসন করা হবে। এদিকে ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে রাউৎগাঁও ইউনিয়নের পঞ্চিম রাউৎগাঁও হইতে কালিজুরী রাস্তা ইট সোলিং,রাউৎগাঁও গিয়াস উদ্দীন (রহ.) সড়কে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন গেইট নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকেলে সদর ইউনিয়নের দাসের মহল গ্রামের রাস্তা ইট সোলিং ও কর্মধা ইউনিয়নের গুতুম পুর রাস্তা ইট সোলিং উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন ।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, সাবেক সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, রাউৎগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী নৌকার প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক রাসেল আফজাল চৌধুরী রুম্মান, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক বিলকিস বানু,চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক ফজলে মৌলা চৌধুরী ফুয়াদ, কুলাউড়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী নৌকার প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, আরিফুল ইসলাম বেলাল, ঈসমাইল হোসেন, আব্দুল আজিজ চৌধুরী রাহেল, আনু মিয়া,মহিলা মেম্বার হেপি বেগম,লংলা তিলাসীজুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফিজুল ইসলাম। ব্যবসায়ী রবিউল ইসলাম নজরুল। মোঃ তারেক আহমদ। সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুক্তাদির চৌধুরী, সমাজসেবক শাহীন আহমদ চৌধুরী, সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ, শামছুল ইসলাম, মানিক মিয়া, শাহারিয়া আলম সালাম প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে এলাকাবাসী বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন প্রধান অতিথিকে।প্রথম দিন কবিরাজী গ্রামের যুবসামাজে উদ্যোগে আমতলা বাজার থেকে মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে কবিরাজী গ্রামে নিয়ে আসেন প্রধান অতিথিকে।গ্রামবাসীর পক্ষে ক্রস্ট প্রদান ও কবিরাজী কানেকশন পয়েন্টর নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভচ্ছা জানান।

Manual3 Ad Code

২য় দিনে কুলাউড়া সদর ইউনিয়নের আফাজুর রহমানের নেতৃত্বে রাউৎগাঁও থেকে কুলাউড়া সদর ইউনিয়নের মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রাস্তা উদ্বোধন শেষে আব্দুল মুক্তাদির চৌধুরী বকুল মেম্বারের বাড়ী মধ্যভোজের আযোজন করা হয়। সেখানে স্বাস্হ্য বিধি মেনে ঘরোয়া পরিবেশে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান প্রধান অতিথিকে সম্মননা স্মারক প্রদান করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!