কমলগঞ্জে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

  • বুধবার, ৩ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামীণ অবকাঠামো সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করা হয়েছে।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের সরকারি রাস্তার উপর দিয়ে বিভিন্ন গ্রামের শতশত মানুষ যাতায়াত করেন। গ্রামের আব্দুর রশীদ নামক এক ব্যক্তি রাস্তার অর্ধেক দখল করে এবং খাস জমির উপর ঘর নির্মাণ করছেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে মো. তফসির উদ্দিন কমলগঞ্জ থানায় জিডি করেন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ রফিকুর রহমান সরকারি রাস্তা ও জায়গা দখল হচ্ছে বলে সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি প্রতিবেদন প্রেরণ করেন।

Manual2 Ad Code

আব্দুর রশীদ ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করছেন। একজন দায়িত্বশীল চাকুরিজীবী হয়ে পৈত্রিক বাড়ী ঘর থাকা সত্ত্বেও সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণে এলাকাবাসীর মনে নানা প্রতিক্রিয়া চলছে। কার খুঁটির জোরে তিনি সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন? অভিযোগ সম্পর্কে আব্দুর রশীদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি।

Manual1 Ad Code

এ ব্যাপারে বুধবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!