তাহিরপুরে ভিক্ষুক দম্পতির মেয়ের বিয়েতে মানবিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তাহিরপুরে ভিক্ষুক দম্পতির মেয়ের বিয়েতে মানবিক সহায়তা

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

ভিক্ষুক দম্পতির মেয়ের বিয়েতে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের সহযোগী সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ উপহার সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

Manual2 Ad Code

উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিব সরোয়ার আজাদ ভিক্ষুক দম্পতির হাতে নগদ অর্থ সহায়তাসহ ১৫ হাজার টাকার সমপরিমাণ উপহার সামগ্রী তুলে দেন।

Manual4 Ad Code

উপজেলার উওর বড়দল ইউনিয়নের অলিপুর বাগগাঁও গ্রামের বয়োবৃদ্ধ ভুমিহীন ভিক্ষুক চাঁন মিয়া ও তার সহধর্মিনী (স্ত্রী) রহিমা বেগম তাদের মেয়ের বিয়ে উপলক্ষে ওই অর্থ সহায়তা ও উপহার সামগ্রী গ্রহন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলার বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক মো. জুনাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাহিদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক মো. নুরুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

অর্থ সহায়তা ও উপহার পেয়ে আপ্লুতকণ্ঠে রহিমা বেগম বলেন, মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেও কোনো সহায়তা না পাওয়ায় গত এক বছরে আমার মেয়ের বিয়ের তারিখ তিনবার পিয়েছি। আর উপায় না পেয়েএলাকার ভিক্ষুকদের নিয়ে সম্প্রতি যুগান্তরের সাংবাদিকের শরনাপন্ন হই। তিনি নগদ টাকা আর উপহারসামগ্রী দিলে আজ মেয়েকে বিয়ে দিতে পেরেছি। আমার মেয়ের বিয়েতে পাশে দাঁড়ানোর জন্য যুগান্তর পরিবারের প্রতি আমি আমরা চির কৃতজ্ঞ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান (সপ্রাবি শিক্ষক) মনোয়রা আজাদ, স্বজন সমাবেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল,স্বজন শিহাব সরোয়ার শিপু,তাসনিন সরোয়ার আনিকা, তাহমিন সরোয়ার আদ্রিতা, স্বজনরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!