স্ত্রীকে খুনের পর থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

স্ত্রীকে খুনের পর থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটে স্ত্রীকে খুনের পর থানায় হাজির হয়ে স্বেচ্ছায় ধরা দিয়েছেন স্বামী। তার নাম মোহাম্মদ সাহিদ আহমদ (২৭)। পেশায় অনলাইন ফ্রিল্যান্স ভিডিও এডিটর। স্ত্রী লাকি বেগমকে (২৫) খুনের পর দাবি করেন তাকে ঘুষি মেরে হত্যা করেছেন।

Manual3 Ad Code

তবে পুলিশের দাবি, সাহিদ মিথ্যাচার করছেন। ঘুষি নয়, বালিশচাপা দিয়ে হত্যার পর স্ত্রীর লাশ ড্রামে ভরে রেখেছিলেন তিনি।

Manual7 Ad Code

বিষয়টি পরে জিজ্ঞাসাবাদেও তিনি স্বীকার করেন। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মো. সামছুদ্দোহা জানান, দাম্পত্য কলহের জেরে লাকি বেগমকে খুন করা হয়।

সাহিদ জানিয়েছেন, পাঁচ মাস বয়সি তাদের একটি মেয়ে রয়েছে। স্ত্রী খুনের ঘটনায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের নুরুল মিয়ার ছেলে তিনি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!