বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাত ৯টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে সভাপতি ও ফরহাদ আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

Manual1 Ad Code

এরআগে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!