বড়লেখায় ভিত্তিপ্রস্থরের সাড়ে ৭ বছর পর অডিটোরিয়াম উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ভিত্তিপ্রস্থরের সাড়ে ৭ বছর পর অডিটোরিয়াম উদ্বোধন

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখা জনমিলন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় সাড়ে ৭ বছর পর নির্মাণ কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই অডিটোরিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারী সফরে গিয়ে এই জনমিলনায়তন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Manual3 Ad Code

কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি এর প্রায় ৩ বছর পর নির্মাণ কাজ শুরু করে। কয়েক দফা সময় বর্ধিত করেও কাজ সম্পন্ন করেনি। তৃতীয় দফা বর্ধিত সময় ২০১৮ সালের ৩০ জুন নির্মাণ কাজ সম্পন্নের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এফ.টি এন্ড জে.বি কনষ্ট্রাকশন’ কাজ সম্পন্নে আরো প্রায় আড়াই বছর সময় দীর্ঘায়িত করেছে।

নবনির্মিত জেলা পরিষদ জনমিলনায়ন কেন্দ্রের উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোদেজা খাতুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!