বড়লেখায় ফের ভারতীয় ৭ মহিষ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ফের ভারতীয় ৭ মহিষ আটক

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় ভারতীয় মহিষ চোরাচালান যেন থামছে না। আবারো সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৭টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে বিজিবি। শনিবার দুপরে উপজেলার জফরপুর এলাকা থেকে বোবারথল বিজিবি মহিষগুলো আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। বিকেলে বিজিবি বোবারথল ক্যাম্পে মহিষগুলোর নিলাম আয়োজন করেছে জুড়ী কাস্টমস। এর আগে ২৫ জুন ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছিল বিজিবি।

Manual2 Ad Code

জানা গেছে, সীমান্ত চোরাকারবারীরা বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ মহিষের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে, এমন খবরে শনিবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিওপির টহল কমান্ডার সুবেদার নায়েক মো. সোলাইমান আলীর নেতৃত্বে বিজিবি উপজেলার জফরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুরে চোরাকারবারিরা ৭টি ভারতীয় মহিষ নিয়ে যাওয়ার সময় বিজিবি মহিষগুলো আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, আটককৃত মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিকেলে কাস্টমস কর্মকর্তারা এগুলোর নিলামের আয়োজন করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!