কমলগঞ্জে বামডোর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বামডোর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)-এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (০৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও জি,কে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাডিচত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)-এর সভাপতি নূর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল খালেক ও সংস্থার সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল খালেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি বামডোর নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর পর বামডোর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল খালেক স্বাগত বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহি, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাহিদ আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)-এর কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২ মেয়াদের) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ নূর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ শফিকুর রহমান, সহ-সভাপতি মো: মজর আলী, সহ সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো: উসমান খান, আন্তর্জাতিক ও নারী বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ বীন তাহের, ক্রীড়া সম্পাদক মো: ইসমাইল হোসেন, অফিস সম্পাদক মো: ফেরদৌস আহম্মদ, কোষাধ্যক্ষ মোঃ নূর মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!