কুলাউড়ায় অন্ত:সত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় অন্ত:সত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে রিপা রবি দাস (২১) নামক এক অন্ত:সত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ ০৯ মার্চ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধুর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন জানান, উপজেরার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের শিবথলির কাঠাল গাছের সাথে রিপা রবি দাসের লাশ পরনের শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সোমবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত রিপা রবি দাস পশ্চিম জালালাবাদ গ্রামের ফুলন রবি দাসের স্ত্রী। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি তিনি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসেন।

Manual2 Ad Code

এসআই মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবতী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, গৃহবধু পারিবারিক কলহের কারণ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!