কমলগঞ্জে ক্ষুদ্র নৃগাষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে ক্ষুদ্র নৃগাষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান

  • বুধবার, ১০ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

সুবিধাবঞ্চিত শব্দকর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, আদিবাসী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মতো শব্দকর শিক্ষার্থীদের সরকারের দেয়া শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান, শব্দকর সমাজের প্রাচীন লোকসংস্কৃতির অনেক উপাদান বহন করে বলে এই জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা, বাদ্য যন্ত্র ও সাংস্কৃতিক উপকরন প্রদান, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি, বিদ্যালয়ে বিনা বেতনে ভর্তি, শিক্ষিত বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থাপনের সুযোগ সহ ৯টি দাবীনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ।

Manual6 Ad Code

বুধবার ১০ মার্চ সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ এর পক্ষে সভাপতি সনজিত শব্দকর ও সাধারণ সম্পাদক সিমন শব্দকর প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও অফিসের সিএ রাজেন কৈরী। এর আগে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, সাংবাদিক শাহীন আহমেদ, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদের উপদেষ্টা প্রতাপ শব্দকর। এসময় উপস্থিত ছিলেন সনজিত শব্দকর, শান্ত শব্দকর, জয়ন্ত শব্দকর, নিমাই শব্দকর, দেবেন্দ্র শব্দকর, উজ্জ্বল শব্দকর, সুমন শব্দকর, বাবুল শব্দকর, রিপন শব্দকর প্রমুখ।

Manual1 Ad Code

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠী হিসাবে শব্দকর চিহ্ন বহন করলেও এখনো এত পেছনে পড়ে আছে যে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ইত্যাদি মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হয়ে উঠছে না। শিক্ষার অগ্রগতির হার বাংলাদেশের ৭৪ শতাংশ হলেও এই জনগোষ্ঠীর লোকজন শিক্ষার হার ২০ শতাংশের উপর হবেনা।

উল্লেখিত দাবীগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ। স্মারকলিপি প্রদানের সময় শব্দকর সমাজের শতাধিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!