ইতালি যেতে ছাতকের ২ যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালি যেতে ছাতকের ২ যুবকের মৃত্যু

  • বুধবার, ১০ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, ছাতক ::

Manual2 Ad Code

নদী সাঁতরে ইতালি যেতে ক্রোয়েশিয়ায় অতিরিক্ত শীতে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার ০৯ মার্চ রাতে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতার দিয়ে ওপারে ইতালি যাওয়ার পথে অতিরিক্ত শীতে তারা মৃত্যুবরণ করেন।

নিহত রাজু আহমদ (২২) সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে এবং রিহান আহমদ (২২) জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

এদিকে সুনামগঞ্জের ছাতকে তাদের নিহতের খবর পৌঁছলে দুটি পরিবারেই ইউরোপের স্বপ্ন কান্নায় পরিণত হয়। তাদের বাড়িতে মা-বাবা ও আত্মীয়স্বজনরা বিলাপ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জাউয়াবাজারে ব্যবসায়ী মাওলানা কারি জুনায়েদ আহমদ জানান, তাদের বসনিয়া থেকে ইতালি যাওয়ার কথা। তবে পথে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতরে ওপারে যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।

Manual7 Ad Code

এদিকে ইতালি প্রবাসী আনোয়ার হোসেন রানাও এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

এ ছাড়া দুটি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহসম্পাদক আমিনুল ইসলাম হিরণ প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!