কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান

  • বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন কমলা বাবু সিংহ। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে কমলা বাবু সিংহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আব্দুল মুক্তাদির, আসহাবুল ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আর,কে সৌমেন প্রমুখ।

উল্লেখ্য, প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদসহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

অনুষ্টানে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মকবুল আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ণদের সদস্য বসলা বাবু সিংহকে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আজীবন সদস্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কমলা বাবু সিংহ কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের সহায়তার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews