প্রশাসন নিবির্কিার- কুলাউড়া ও রাজনগরে অবাধে চলছে টিলাকাটা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রশাসন নিবির্কিার- কুলাউড়া ও রাজনগরে অবাধে চলছে টিলাকাটা

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিমে এবং রাজনগর উপজেলার পূর্বদিকে রয়েছে বিশাল পাহাড়ী জনপদ। চা বাগান আর সংরক্ষিত বনাঞ্চলের টিলা কেটে সাবাড় করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কিংবা উপজেলা প্রশাসন নামকাওয়াস্তে জরিমানা করেই যেন তাদের দায়িত্ব শেষ।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার পশ্চিমে অবস্থিত ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভাটেরা ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ও মুন্সীবাজার ইউনিয়ন নিয়ে বিশাল পাহাড়ী জনপদ। যেখানে ব্যক্তি মালিকানাধীন জায়গা, চা বাগান ছাড়াও রয়েছে সরকারের রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের বেশিরভাগ জায়গা জবর দখল হয়ে গেছে। যার সিংহভাগ খাসিয়া গারো এবং কিছুটা বাঙালিদের দখলে। জবরদখলীয় পাহাড়ী টিলায় গড়ে উঠছে জনবসতি। আর জনবসতি গড়তেই অবাদে কাটা হচ্চে পাহাড় টিলা।

সরেজমিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মলবাজার ও রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পাহাড়ী জনপদ ঘুরে দেখা যায়, বিভিন্ন টিলা থেকে ট্রাক যোগে মাটি বিক্রি করা হচ্ছে। আবার অনেক স্থানে বাড়ি বানাতে জবরদখলকারীরা বিনা টাকায় মাটি দিচ্ছেন। শুধু ট্রাক ভাড়ায় মাটি নিয়ে নিম্নাঞ্চলের মানুষ তাদের ভিটেমাটি উচু করছেন।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার হলিছড়া চা বাগানে টিলা কেটে রাস্তা নির্মাণ ও চা লাগানোর জন্য মেশিন দিয়ে টিলা কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তর জরিমানা করে। ফেব্রুয়ারি মাসে কুলাউড়া উপজেলার বাহ্মণবাজার ইউনিয়নের সিরাজনগর চা বাগান সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে টিলা কাটার অপরাধে ০৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর গ্রামের আব্দুর জব্বারের পুত্র আজিজুল ইসলাম (৩০), পশ্চিম জালালাবাদ গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আলিম উদ্দিন (২৮) ও মির্জাপুর গ্রামের আব্দুস সালামের পুত্র রুহেল মিয়া (৩৫)। কিন্তু তারপরও থেমে নেই মাটি কাটা। জরিমানার টাকা পুষিয়ে নিতে ওই চক্রটি যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Manual5 Ad Code

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রাজনগর ইউনিযনের ইটা চা বাগান সংলগ্ন চেয়ারম্যানের টিলা থেকে প্রতিদিন অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। এই টিলার মালিক মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এলাকার প্রভাবশালী লোক এবং নিজের টিলা থেকে মাটি বিক্রি করছেন বলে স্থানীয় লোকজনের প্রতিবাদ করার ও কোন সুযোগ নেই।

এদিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ, নবী নগর ও মির্জাপুর এবং সিরাজনগর চা বাগানের পাশর্^বর্তী বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর থেকে প্রতিদিন সকালে বিকেলে ট্রাক যোগে একটি সংঘবদ্ধচক্র মাটি বিক্রি করে থাকে। মাটি বিক্রিকারী ওই চক্রটি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত হওয়া কেউ প্রতিবাদ করার সুযোগ পায় না।

মাটি কাটা প্রসঙ্গে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, মাটি কাটার মূহুর্তে খবর পেলে অভিযান চালিয়ে জেল জরিমানা করা যায়। অনেক সময় খবর পেয়ে ঘটনাস্থলে যেতে যেতে মাটি নিয়ে ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়। তারপরও প্রশাসন খবর পেলেই ঘটনাস্থলে গিয়ে টিলাকাটা রোধে কার্যকর ব্যবস্থা নেবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!