কমলগঞ্জে সংবাদ সম্মেলন : ভূঁয়া কাগজপত্রে পৈত্রিক সম্পত্তির মালিকানা দাবি ও বাসা দখলে নিতে হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে সংবাদ সম্মেলন : ভূঁয়া কাগজপত্রে পৈত্রিক সম্পত্তির মালিকানা দাবি ও বাসা দখলে নিতে হামলা

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

ভূঁয়া কাগজপত্র দিয়ে রেকর্ড করে পৈত্রিক সম্পত্তির ৬০ ভাগ মালিকানা দাবি করে বাসা দখলে নিতে বহিরাগত লোকজন নিয়ে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। প্রবাসী সৎ ভাই থানায় সাধারণ ডায়েরী করার পরদিন এই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ঘটনার প্রতিকার দাবী করেন প্রবাসী মো. মবশ্বির আলী।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে মো. মবশ্বির আলী বলেন, আমার সৎ বড় ভাই সিলেট দায়রা জজের গাড়িচালক মখলিছুর রহমান নান্টু ভূঁয়া কাগজপত্র তৈরী করে আমাদের পৈত্রিক সম্পত্তির ৬০ ভাগ জায়গা তার ও তার ছেলের নামে অন্তর্ভুক্ত করে আর.এস পর্চা করে নিয়ে যান। এ ব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ করলেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মখলিছুর রহমান নান্টু পরবর্তী তারিখে হাজির না হওয়ায় চেয়ারম্যান বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে পৈত্রিক সম্পত্তি সঠিকভাবে বন্টনের জন্য যুগ্ম জেলা জজ ২য় আদালত, মৌলভীবাজার এ একটি দেওয়ানী মামলা দায়ের করি। আদালতে মামলা দায়ের করার পর মখলিছুর রহমান নান্টু মামলা তুলে নেয়ার জন্য আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। হুমকির পর গত ৯ মার্চ মবশ্বির আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

মবশ্বির আলী আরও বলেন, থানায় ডায়েরী করার পরদিন ১০ মার্চ আমি ও আমার মা সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট মখলিছুর রহমান নান্টুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে যাই। অভিযোগ দেয়ার পরই মখলিছুর রহমানের নির্দেশে বহিরাগত লোকজন নিয়ে ওই দিন দুপুরে আমার শমশেরনগর চাতলাপুর রোডস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা চালিয়ে স্ত্রী ও আমার ভাইয়ের স্ত্রীকে আহত করে। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশেল একটি দল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে আমার পরিবারটি নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে দিনযাপন করছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মখলিছুর রহমান নান্টু বলেন, মবশ্বির আলীর অভিযোগ সঠিক নয়। আমার পক্ষ থেকে কোন হামলা করিনি। সম্পত্তির সঠিক অংশীদার হিসেবে আমি আমার প্রাপ্য অংশ রেকর্ড করিয়েছি।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, থানায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে। ভূমি দখলে নেয়ার জন্য মখলিছুর রহমান নান্টু চেষ্টা করেন, তবে তাদেরকে বের করে দিয়ে কাগজপত্র পর্যালোচনা করে সামাজিকভাবে বিষয়টি সমাধানের কথা বলেছি। নান্টুকে কাগজপত্র নিয়ে আসতে বললেও সময় ক্ষেপন করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!