অশ্রুশিক্ত নয়নে শেষ বিদায় দেয়া হলো মাহমুদ উস সামাদ চৌধুরী এমপিকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অশ্রুশিক্ত নয়নে শেষ বিদায় দেয়া হলো মাহমুদ উস সামাদ চৌধুরী এমপিকে

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual1 Ad Code

বাবা মা’র কবরের পাশেই দেয়া হলো কবর

সিলেট-৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর জানাজায় দল-মত নির্বিশেষে হাজারও মানুষের ঢল নামে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এ সময় প্রয়াত এই নেতার স্মৃতিচারণ করেন অনেকেই। জানাজা শেষে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সামাদ চৌধুরীর মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা মাঠে নিয়ে আসা হয়। এরপর একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নেওয়া হয়। সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Manual4 Ad Code

২০০৯ সালে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের বিল উত্থাপন করেন এই সংসদ সদস্য। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!