কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

  • সোমবার, ১৫ মার্চ, ২০২১

Manual3 Ad Code

 কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল গণি (৬০) রামে এক বৃদ্ধ জন আহত হয়েছেন। শনিবার ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় পূর্ব ভানুবিল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আব্দুল গণি ও মাসুক মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকা হলেও মাসুক মিয়া গংরা বৈঠকে উপস্থিত হয়নি। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় আব্দুল গণি আদমপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্ব ভানুবিল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের জাকের হোসেন (২৫), মাসুক মিয়া (৫০), মশাই মিয়া (৬৫) গংরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল গণির কাছে ধান বিক্রির রক্ষিত নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভাংচুর করে মোটরসাইকেলের ব্যাপক ক্ষতিসাধন করে। আব্দুল গণির আর্তচিৎকারে এ সময় তাঁর ছেলে জহিরুল ইসলামসহ স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল গণিকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জাকের হোসেন গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগোযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!