বড়লেখায় বিদ্যুৎস্পর্শে গৃহবধুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় বিদ্যুৎস্পর্শে গৃহবধুর মৃত্যু

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা  প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীন বেগম (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে উপজেলার তালিমপুর ইউপির দক্ষিণ বড়ময়দাম গ্রামের সুনাম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত পারভীন ওই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

Manual7 Ad Code

বুধবার (১৭ মার্চ) তালিমপুর ইউপির চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার পারভীন বেগমের প্রতিবেশী সুনাম উদ্দিনের বাড়িতে মেহমান আসেন। বিকেলে পারভীন বেগম সুনাম উদ্দিনের বাড়িতে মেহমানদের দেখতে যান। এসময় অসাবধানতাবশত মিটারের পাশে আর্থিং লাইনে হাত লেগে পারভীন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনাটি মর্মান্তিক। মানবিক কারণে আর নিহত গৃহবধূর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!