লক্ষ্মীপুরে অ্যাড. নয়নকে আরজেএফের ফুল দিয়ে বরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

লক্ষ্মীপুরে অ্যাড. নয়নকে আরজেএফের ফুল দিয়ে বরণ

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual1 Ad Code
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ::
বহুল আলোচিত লক্ষ্মীপুর রায়পুর সংসদীয় আসন শূন্য হওয়ায় আগামী ১১ এপ্রিল উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন নৌকার কান্ডারী হওয়ায় ‘রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ) লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে ফুলের গালিচা দিয়ে বরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নুর উদ্দিন চৌধুরী নয়নকে ফুলের সুবাসে বরণ করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর পক্ষে কবি অ আ আবীর আকাশ (দৈনিক জনবাণী ও গ্লোবাল টেলিভিশন), এমরান হোসেন (দৈনিক গণকণ্ঠ),  নাজমুন্নাহার (দৈনিক স্বাধীন বাংলা), মোহাম্মদ ইউসুফ (দৈনিক নবঅভিযান), মোঃ সোহেল (দৈনিক বিশ্ব মানচিত্র) প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, বদরুল আলম শাম্মী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সেক্রেটারি, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারসহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews