কমলগঞ্জে বাগান ব্যবস্থাপকের মোটরসাইকেলে দুর্বৃত্তেরে আগুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বাগান ব্যবস্থাপকের মোটরসাইকেলে দুর্বৃত্তেরে আগুন

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপকের ব্যবহৃত মোটরসাইকেলটি বাংলো থেকে নিয়ে এসে বাংলোর পাশে ১৬নং সেকশন এলাকার রাস্তায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ সৃষ্টি হয়েছে চা বাগানে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোরে বাংলাদেশ টি বোর্ডের মালিকানাধীন দেওড়ছড়া চা বাগানে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় বাগান ব্যবস্থাপক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ প্রদান করেছে।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামান বাগানের কাজের জন্য দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে আসছেন। গত শুক্রবার ভোরে দুর্বৃত্তরা বাংলোর চৌকিদারদের অজান্তে বাংলোতে রাখা ব্যবস্থাপকের ব্যবহৃত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে এসে ১৬নং সেকশনের চা বাগানের রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে মোটর সাইকেলটি ভস্মিভূত হয়েছে। চা বাগানের ব্যবস্থাপকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ায় ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে।

দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামান বলেন, প্রতিদিনের মতো বাংলোতেই মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে হয়তো চৌকিদারদের ফাঁকি দিয়ে কেউ বাইকটি নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। চুরি হলে সন্ত্রাসী কায়দায় পুড়িয়ে দেবার ঘটনা হতো না। পোড়ানো অবস্থায় মোটরসাইকেল দেখো চৌকিদার আমাকে খবর দেয়। তখন বিষয়টি থানা পুলিশকে অবগত করি।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমদ জানান, ব্যবস্থাপকের কাছ থেকে জেনে ঘটনাস্থল পরির্দশন করেছেন। পুড়িয়ে যাবার ঘটনা সঠিক। বিষয়টি তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে।

Manual4 Ad Code

দেওড়াছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মী জানান, চা বাগান ব্যবস্থাপকের বাংলোতে চৌকিদার পাহারারত অবস্থায় দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে আগুন দিয়ে ভস্মিভূত করার ঘটনাটি দু:খজনক।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান শনিবার দুপুরে দেওড়াছড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলো পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!